Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর যুবদল সেক্রেটারির বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ করা সেই জনি আটক

banglarbhoreBy banglarbhoreJuly 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সীমান্ত দিয়ে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছেন যুবদলের সেক্রেটারি; এমন বিস্ফোরক মন্তব্য করা সেই বহিস্কৃত যুবদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে  ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইস্কান্দার আলী জনি (৪২) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

যশোর পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে, বহিস্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া জেলা বিএনপির সভাপতিসহ দলের সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা, ভীতি প্রদর্শন করে আসছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে ছিলেন। সেখান থেকে জেলা যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক (এখন সদস্য সচিব) আনসারুল হক তাকে ভারতের পালাতে সাহয্য করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মন্তব্য করেন।

উদ্দেশ্যমূলকভাবে সেনাবাহিনী ও দেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গুজব ছড়িয়ে দেয়ার কারণে যশোর কোতোয়ালী মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়। এর পরেও তিনি আত্মগোপনে থেকে দলের শীর্ষনেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করে যাচ্ছিলেন।

শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে যশোর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ।

প্রসঙ্গত, ইস্কান্দার আলী জনি যুবদলের পদ থাকাকালীন সময় থেকেই দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করতেন। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে দল তাকে বহিস্কার করে। রাজনৈতিক পটপরিবর্তন পর চলতি বছরের ৮ জানুয়ারি হঠাৎ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহযোগিতা করেছে যশোর যুবদলের শীর্ষনেতারা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন। এর পর লাইভে এসেও একই  বিস্ফোরক মন্তব্য করেন। তার এ বক্তব্যে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। যদিও সে সময় জনির অভিযোগ ভিত্তিহীন দাবি করেছিলো জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.