Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৫, ২০২৬

যশোর সদরের রূপদিয়া থেকে বকচর লাঙ্গলের গণজোয়ার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর সদরের রূপদিয়া থেকে বকচর লাঙ্গলের গণজোয়ার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনব্যাপি সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

  রোববার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি রূপদিয়া, রামানগর, বসুন্দিয়া, রাজারহাট, মুড়লি ও বকচর এলাকায় ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে খবির গাজীর সাথে জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতাকর্মীদের সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা সৃষ্টি করে।

গণসংযোগের শুরুতে সকালে রূপদিয়া বাজার ও রামানগর এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

 সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন খবির গাজী।

রাজারহাট ও বসুন্দিয়া এবং রাজারহাট মোড়ে পথসভা করেন তিনি। এ সময় তিনি লাঙ্গলকে পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেন।

বিকেলে মুড়লি মোড় হয়ে বকচর এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে স্বাগত জানান। তিনি পাড়া মহল্লায় গিয়ে বয়োজ্যেষ্ঠদের দোয়া নেন এবং তরুণদের সমর্থন প্রত্যাশা করেন।

পথসভাগুলোতে খবির গাজী বলেন, “যশোর সদরের মানুষের ভাগ্যোন্নয়নে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই।

 রূপদিয়া থেকে বকচর-সর্বত্রই আমি পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তবে লাঙ্গলের জয় নিশ্চিত।”

তিনি আরও বলেন, রাজারহাট ও মুড়লির মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট নিরসন এবং সদর উপজেলার অবহেলিত রাস্তাঘাটের আধুনিকায়ন করাই হবে তার প্রাথমিক কাজ।

দিনব্যাপি এই গণসংযোগকালে বকচর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

 এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আগামী নির্বাচনে কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

 গনসংযোগে সাথে ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, অ্যাডভোকেট জিএম মুসা, রামনগর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহীন এবং রামনগর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.