Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ নতুন কমিটির অভিষেক

banglarbhoreBy banglarbhoreJuly 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে বেজপাড়া পূজার মাঠ মন্দিরে এই অনুষ্ঠান করা হয়। যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রবিন কুমার পাল এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকারসহ কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক বিপ্লব কুমার সাহা।

এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, সিআইপি শ্যামল কুমার দাস, দুলার সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য। পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার।

নবগঠিত কমিটির পৌরহিত্য করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখার সভাপতি রবিন কুমার পাল।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় জোয়ার্দার এবং সাংগঠনিক সম্পাদক বাবলু দাস। নবগঠিত এই কমিটি যশোর সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যশোর সদর উপজেলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.