Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি স্কুলে লটারিতে ভর্তি বন্ধের দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু হওয়ায় মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন যশোর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়ে এই প্রথা বাতিলের দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, মেধার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করে শিক্ষার্থী ভর্তি করা হলে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মতে, যশোর জিলা স্কুলসহ সকল সরকারি বিদ্যালয় সত্যিকারের মেধাবীদের আশ্রয়স্থল হওয়া উচিত।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, একজন মেধাবী শিক্ষার্থীর বছরের পর বছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায় একটি লটারির নম্বরে বিলীন হয়ে যাচ্ছে। এই ঘটনা অত্যন্ত হতাশাজনক। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত মেধা, ভাগ্য নয়। একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করার প্রক্রিয়া ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল করে পূর্বের মতো পরীক্ষা পদ্ধতিতে ভর্তি ফিরিয়ে আনতে হবে। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বৈশাখী অনুষ্ঠান, ঘুড়ি উৎসব ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। বিদ্যালয়ের অডিটোরিয়াম কোনো ব্যবসায়িক বা প্রাইভেট প্রতিষ্ঠানকে ব্যবহার করতে দেয়া যাবে না। বিদ্যালয়ে একটি সুপরিকল্পিত কালচারাল ও স্পোর্টস ক্লাব গঠন করতে হবে।
যশোর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসন তাদের এই দাবিগুলো বিবেচনায় নিয়ে লটারি প্রথা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যার ফলে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।

ভর্তি যশোর লটারি সরকারি স্কুল স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.