Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনী

banglarbhoreBy banglarbhoreJune 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের বিশ্বেস্বর সরকার ঘূর্ণায়মান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান বাদশা প্রমুখ।

যশোর সাংস্কৃতিক পরিষদের সভাপতি ফকরুল আলম এনোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীদের উপর নানা রকম নিপীড়ন চালিয়েছে। তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আজ পরিবর্তিত পরিস্থিতিতে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছে, মত প্রকাশ করতে পারছে। এ সময় তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত হবার আহবান জানান।

অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা যুবদলের আহবায়ক আনছারুল হক রানা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা ফারুক হোসেন, চিত্রা মডেল কলেজের সভাপতি আকতার হোসেন, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শওকত শাহী, যশোর সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জেলা বিএনপি নেতা মহিববুর রহমান হিরণ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাতা মাসুদ জামান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে পরিবেশিত  হয় ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ..  গানটি। পরে সঙ্গীত পরিবেশেন করেন গুলশান আরা পারভীন শেফালী। সঞ্চালনা করেন সাকিব ফারহান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.