Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থী লিটনের মনোনয়ন জমা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থী লিটনের মনোনয়ন জমা
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা, শার্শা উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে ওয়াহিদের কার্যালয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এই আসনে প্রার্থী পরিবর্তন করে। প্রাথমিকভাবে সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে তৃণমূলের চাহিদাকে গুরুত্ব দিয়ে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে দলটি।

এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর উপজেলা চত্বরে অপেক্ষমান বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের নুরুজ্জামান লিটন বলেন, “শার্শার মাটি ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমি প্রার্থী হয়েছি। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

তিনি আর একটি প্রশ্নের জবাবে বলেন, দল আমার ওপর আস্থা রেখেছে এবং তৃণমূলের কর্মীদের ভালোবাসায় আমি আজ এই মনোনয়ন জমা দিলাম। আমরা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে আছি এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে জয়ী হয়ে শার্শাকে একটি উন্নত জনপদে রূপান্তর করব। উন্নত চিকিৎসা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মানের আশ্বাস দেন।

তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে সকল বিএনপি নেতা-কর্মীদের সহায়তার আহব্বান জানান এবং ভোটারদের দোয়া ও ভোট চাইতে বাড়ি বাড়ি যেতে নির্দেশনা দেন।

এদিকে, নুরুজ্জামান লিটনের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় শার্শা উপজেলার নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মধ্যেও এই পরিবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.