Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১০, ২০২৪

যুবলীগ নেতা জুলাইকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও পরে লগি-বৈঠার আন্দোলনে যশোরের বাঘারপাড়া উপজেলার রাজপথ কাঁপানো জুলফিকার আলী জুলাই হার্টের জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে কার্ডিও ভাস্কুলার সার্জারি ওয়ার্ডে ডা. মঈনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলছেন, খুব দ্রুততম সময়ে তার একটি জটিল অস্ত্রপচার করতে হবে। যার জন্য ২০ লাখ টাকারও বেশি দরকার হবে। কিন্তু এতো টাকা জুলাইয়ের পরিবারের পক্ষে জোগাড় করা কোনভাবেই সম্ভব না। এ অবস্থায় ছোট দুই কন্যা সন্তান নিয়ে জুলাইয়ের স্ত্রী আরিফা সুলতানা কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েছেন। জুলাইয়ের সুচিকিৎসায় এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
হাসপাতালে জুলাইকে দেখাশোনা করছেন তার স্ত্রী আরিফা সুলতানা, শ্যালক শামীম ও চাচাতো ভাই ইমন। জুলাইকে ভাস্কুলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হলেও তাকে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের অষ্টমতলায় (লিফট ৭) মেডিসিন ওয়ার্ডের ১১ নম্বর বেডে রাখা হয়েছে। আগ্রহীরা সরাসরি হাসপাতালে গিয়ে অথবা জুলাইয়ের মোবাইল ফোনে (০১৭১৬৭৭৪২২২) যোগাযোগ করতে পারেন।
বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) জুলফিকার আলী জুলাই এর আগে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। বাঘারপাড়া পৌরসভার কাউন্সিলর হিসেবেও একবার দায়িত্ব পালন করেন। তার পিতা হোসেন আলী মোল্যা ২০ বছর ধরে বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। বৈরি সময়ে রাজনৈতিক জীবনের অনেকটা সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে। ২০০৭ সালে যৌথ বাহিনীর হাতে আটক হয়ে জেলও খাটতে হয় তাকে।
বাবা-মায়ের একমাত্র ছেলে জুলাইয়ের স্ত্রী ও দুইটি ছোট কন্যা সন্তান রয়েছে। কয়েকদিন পরেই বড় কন্যা সন্তানটির এসএসসি পরীক্ষা শুরু হবে। এর মধ্যেই জুলাইকে নিয়ে ছুটাছুটি করতে হচ্ছে স্বজনদের। দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবার মতোই সততার পরাকাষ্ঠা দেখিয়েছেন জুলাই। যে কারণে ছাত্রলীগ, যুবলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে, পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পরও অর্থনৈতিকভাবে কখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেননি তিনি।
হৃদরোগ ইন্সটিটিউটে জুলাইয়ের সাথে থাকা শ্যালক শামীম জানান, ডাক্তাররা বলেছেন জটিল এ অস্ত্রপচারটি সম্পন্ন করতে কুড়ি লাখ টাকারও বেশি খরচ হবে। বেসরকারি হাসপাতালে করতে গেলে আরও অনেক বেশি লাগবে। রোগ নির্ণয় ও কী করতে হবে সে ব্যাপারে ডাক্তাররা এখন নিশ্চিত হয়েছেন। এখন দরকার টাকা। সেটা নিয়েই সবাই দুঃশ্চিন্তায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.