Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৮, ২০২৪

রওশনারা হত্যা : প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কেশবপুর কাশিমপুর গ্রামের ইটভাটা শ্রমিক রওশনারা হত্যা মামলায় প্রেমিক আলাউদ্দিন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রপ্ত আলাউদ্দিন গাজী কেশবপুরের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২২ এপ্রিল কেশবপুরের কাশিমপুর গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ বাঁশ বাগান থেকে অপরিচিত এক মহিলার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পরবর্তীতে নিহত অপরিচিত মহিলার খুলনা ডুমুরিয়ার বাদুড়িয়া গ্রামের আব্বাস আলীর মেয়ে রওশন আরা সনাক্ত করে স্বজনেরা। এ ঘটনায় নিহতের পিতা আব্বাস আলী বাদী হয়ে কেশবপুর থানায় অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকালে পুলিশ হত্যা সাথে জড়িত থাকায় ইটভাটা শ্রমিক আলাউদ্দিনকে আটক ও আদালতে সোপর্দ করলে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তে জানা যায়, আলাউদ্দিন গাজী খুলনার বটিয়াঘাটা এলাকার প্রফুল্লর ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। রওশনারাও একই ইটভাটায় কাজ নেয়। এরই মাঝে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রওশনারা তাকে বিয়ের জন্য চাপ দেয়। আলাউদ্দিন গাজী তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দিলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

রওশনারা আলাউদ্দিন গাজীকে প্রায় হুমকি দিত সে তার বাড়িতে চলে আসবে। ২০১৯ সালের ২১ এপ্রিল রাতে রওশনারা তার বাড়ির সামনে এসে মোবাইলে ফোন করে দেখা করতে বলে।

আলাউদ্দিন গাজী বাড়ি থেকে বের হয়ে রওশন আরাকে সাথে নিয়ে পাশের আশরাফ শাহজীর বাঁশ বাগানে নিয়ে কথাবার্তা বলতে থাকে। উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রওশনারা তার অন্ডকোষ চেপে ধরে।

আলাউদ্দিন গাজী তখন রওশন আরার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাঁশ বাগানে ফেলে পালিয়ে যায়। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামির দেয়া তথ্য ও সাক্ষিদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় আলাউদ্দিন গাজীকে অভিযুক্ত করে ২ সেপ্টম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শাহজাহান আহমেদ।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আলাউদ্দিন গাজী কারাগারে আটক আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.