Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
সারাদেশ মার্চ ১৯, ২০২৪

রমজানে লোকসানে দুধ বিক্রি করছেন মোস্তফা!

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

রমজান আসলেই যেখানে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সেখানে মাত্র ৪০ টাকা লিটার গরুর দুধ বিক্রি করছেন নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্ঠগাড়ি গ্রামের মিষ্টি ব্যবসায়ী মোস্তফা।

পুরো রমজানজুড়ে ‘সুষ্ঠু বণ্টনের স্বার্থে’ একটি পরিবারের কাছে দিনে একপোয়া-আধা লিটার থেকে এক লিটার দুধ বিক্রি করেন তিনি। রমজানজুড়ে প্রতি হাটে ১০০ লিটার দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যবসায়ী।

রোজার প্রথম দিন থেকেই কম দামে দুধ কিনতে হাটের দিন তার ভ্রাম্যমাণ দুধের দোকানে ভিড় করছেন অসংখ্য মানুষ। স্বল্প মূল্যে দুধ বিক্রির উদ্যোক্তা মোস্তফা হাট বারের দিন বাজারে আগত দুগ্ধ খামারিদের কাছ থেকে ৬০-৫০ টাকা পাইকারি দরে দুধ কিনে তা প্রতি লিটার ৪০ টাকা দরে সাধারণ খেটে খাওয়া দিনমজুর লোকজনের কাছে কম দামে বিক্রি করছেন।

এলাকাবাসী বলছেন, রোজার মাসে বাজারে দুধ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা লিটার। বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মিটিয়ে চড়ামূল্যে দুধ কেনা দরিদ্র মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই কম দামে দুধ কিনতে পেরে অনেক খুশি তারা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নামমাত্র মূল্যে দুধ কিনতে মানুষের দীর্ঘ সারি। দুধ কিনতে আসা মঞ্জু হোসেন বলেন, মোস্তফার মহানুভবতায় রোজার মাসে দুধ খাওয়ার সুযোগ পাচ্ছি। বাজার থেকে দুধ কিনা আমরা মতো মানুষের পক্ষে সম্ভব না। তিনি গত কয়েক বছর ধরে আমাদের পাশে আছেন, দোয়া করি আল্লাহ তাকে সব সময় গরিবের পাশে রাখার তৌফিক দান করুক।

কলকুটির গ্রামের এক গৃহবধূ বলেন, রোজার মাসে সেহরির সময় একটু দুধ দিয়ে ভাত খাইতে পারলে প্রাণটা ভরে যায়। বাজার থেকে কিনা সম্ভব না। কম দামে দুধ কিনতে পেরে ভালো লাগছে।

কয়েক বছর আগে বাজারে দুধ কিনতে গিয়ে দুধের দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের একাধিক লোক দুধ না কিনে বাড়িতে ফিরে যায়। এই বিষয়টি মোস্তফার হৃদয়ে নাড়া দেয়। আর পরের হাট থেকে তিনি বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে দুধ বিক্রি শুরু করেন।

কাষ্ঠগাড়ি এলাকার মিষ্টি ব্যবসায়ী মোস্তফা বলেন রমজান এলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে নিম্ন আয়ের মানুষের দুধ কিনে খাওয়ার ক্ষমতা নেই।

তিনি আরো বলেন, ‘আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। তাই সুযোগ পেলেই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। একজন মুসলমান হিসেবে পবিত্র রমজানে রোজাদার মানুষকে সামান্য পরিমাণে হলেও কম দামে দুধ দিতে পারছি বলে ভালো লাগছে।

এ বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, রমজান মাসে এমন উদ্যোগ প্রশংসনীয়, বাজারে দুধের দাম বেশি যার কারণে অনেক নিম্ন আয়ের মানুষ দুধ কেনার ইচ্ছে থাকলেও চড়া দামের কারণে দুধ কিনতে পারছেনা। মোস্তফার মত একজন মিষ্টি ব্যবসায়ী কেনা দামের চেয়েও কম দামে দুধ বিক্রি করায় সাধারণ মানুষ খুব সহজেই তার কাছ থেকে দুধ কিনে নিচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.