Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জ বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন দোকানে আগুন : পিতা নিহত, দগ্ধ পুত্র

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৪Updated:ফেব্রুয়ারি ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন দোকানে আগুনে দোকাসহ পুড়ে ছাই হয়েছেন দোকান মালিক। এ সময় পিতাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্র।
জানা গেছে, আজ (শনিবার) ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন ওই দোকানে আগুন লাগে। এ সময় দোকানে ঘুমিয়ে ছিলেন প্রতিবন্ধী ব্যবসায়ী কালিপদ বিশ্বাস (৫০)। পায়ের সমস্যা থাকায় আগুন লাগলেও সময়মত সরতে না পারায় আগুনে পুড়ে মারা যান ওই ব্যবসায়ী। মৃতের বাড়ি চালুয়াহাটি ইউনিয়নের বাঞ্ছারামপুর গ্রামে। আগুনের ঘটনা টের পেয়ে স্থানীয়দের সাথে আগুন নেভানোর চেষ্টা ও পিতাকে বাঁচানোর চেষ্টা করেন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র অমিত বিশ্বাস। এ সময় তিনিও দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।রাজগঞ্জ বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন দোকানে আগুন : পিতা নিহত, দগ্ধ পুত্র
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মণিরামপুর ফায়ার সার্ভিস ও এএসপি সার্কেল অফিসার আবু দাউদ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বানী ইসরাইল, ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজিতসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
নিহতের বড়দা নিমাই বিশ্বাস বলেন, মৃত কালিপদর এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। সে ইতিপূর্বে মটরসাইকেল ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহকালে সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। ভাসমান সেতু এলাকায় চায়ের সাথে মুদি দোকান চালাতেন। প্রতিবন্ধী হওয়ায় চলাচলের সমস্যা থাকায় দোকানেই ঘুমাতেন তিনি।
নিহতের অপর ভাই পরিতোষ বিশ্বাস বলেন, কালিপদ রাত দুটো পর্যন্ত গ্রামের যজ্ঞানুষ্ঠানে ছিল। সেখান থেকে দোকানে এসে ঘুমিয়ে পড়ে। তিনি আরো বলেন, প্রতিবেশি বিনয়ের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে দাদার দোকানে আগুন জ্বলতে দেখে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলেও মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পিতাকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেয় নিহতের ছেলে অমিত বিশ্বাস (২০)। আগুনে দগ্ধ হওয়া ছেলে অমিতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর বানী ইসরাইল বলেন, কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা নির্দিষ্ট করা বলা যাচ্ছে না।
এদিকে অস্বাভাবিক মৃত্যুতে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, অন্যতম সিনিয়র সদস্য সন্দীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আব্দুল হাই, চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা সামসুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.