প্রতিবেদক
যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের উদ্যোগে সেলাই-স্প্রে মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রি তুলে দেন।
ইউনিয়ন চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, কৃষি কর্মকর্তা হাসান আলী, প্রকল্প কর্মকর্তা ফিরোজ আহমেদ, সমবায় কর্মকর্তা রণজিত কুমার, সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উপশহর ইউনিয়ন চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, চুড়ামনকাটি ইউনিয়ন চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন মাস্টার, ওয়াজির আলী মাস্টার, রেজাউল ইসলাম রেজা, স্বপন কুমার মিত্র প্রমুখ।
এ সময় ৫৪ জনকে সেলাই মেশিন, ৮৫ জনকে স্প্রে মেশিন ও ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রি বিতরণ করা হয়।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
