Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২০, ২০২৪

লোহাগড়ায় মায়ের বিরুদ্ধে সন্তানদের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় জমাজমি নিয়ে বিরোধের জের ধরে অন্তত ৬টি মামলায় সন্তানসহ স্বজনদের হয়রানি করার প্রতিবাদে মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী সন্তানরা ও স্বজনরা ড়শলভঠ নিজ বাড়িতে প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামের তারেক আহম্মেদ ও মেহেদি হাসান অভিযোগ করেন, আমার পিতা ছিলেন একজন বাকপ্রতিবন্ধী। আমার মা আমার পিতাকে বিষ খাইয়ে হত্যা করেছে।আমার মা ডালিয়া বেগম আমার পিতার কাছ থেকে কৌশলে ৬০ শতাংশ জমি লিখে নেন। পরবর্তীতে ওই জমি তিনি আমাদের আরেক ভাই ফরিদ ভূঁইয়ার দুই ছেলে সিহাব ও আলিনুরকে লিখে দেন।
এ পর্যন্ত আমার মা আমাদের নামে ৬টি মামলা করেছেন। মিথ্যা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ৫টি মামলা খারিজ করেছে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি মা আমাদেরকে আসামি করে নড়াইল আদালতে আরো একটি মামলা করেছেন।
তারেক আহম্মেদ অভিযোগ করেন, আমি পরিবারসহ ঢাকায় বসবাস করি। গত ১২ জানুয়ারি স্বপরিবারে ঢাকাতেই ছিলাম। অথচ মারপিটের মিথ্যা অভিযোগ এনে আমার মা আমিসহ আমার স্ত্রী লাইলি বেগম ও ভিকারুননেছা নুন ¯ু‹লে নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা তানিয়া ইসলামের নামে মামলা করেছেন। মূলত আমার মা তার ছেলে ফরিদের প্ররোচনায় আমাদেরকে নানাভাবে হয়রানি করছে।
ভুক্তভোগী তারেক আহম্মেদ ও মেহেদি হাসান আরো অভিযোগ করেন, বর্তমানে আমাদের দুটি পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে। ফরিদ ও তার দুই ছেলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার মা ফরিদের সাথে যোগসাজগে আমাদের হয়রানি ও হত্যার পরিকল্পনা করছে।
মৌলভী ধানাইড় গ্রামের মিরাজ ভূঁইয়া, জাকারিয়া ও হাবিবসহ অন্যরা মিথ্যা মামলায় হয়রানির বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্ত ফরিদের পরিবার ও তার মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
ভুক্তভোগী তারেক আহম্মেদ ও মেহেদি হাসান প্রশাসনের কাছে সঠিক তদন্ত দাবি করেছেন। মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি থেকে রক্ষা পেতে তারা সচেতন মহলেরও সহযোগিতা চান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.