Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৬

শহীদ জিয়ার জন্মবার্ষিকী : যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌঁড়ালেন তরুণ-প্রবীণরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
শহীদ জিয়ার জন্মবার্ষিকী : যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌঁড়ালেন তরুণ-প্রবীণরা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাঘের শুরু থেকেই শীতের তীব্রতা কিছুটা কমেছে। ভোর থেকেই আকাশে ঝলমলে রোদ। এমন আবহে যশোরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। সোমবার সকালে শহরের টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের পরে টাউন হল ময়দান থেকে দৌঁড় শুরু হয়। এরপর দড়াটানা, গাড়িখানা, আরএন রোড হয়ে মণিহার স্ট্যান্ড হয়ে মুড়লি যেয়ে শেষ হয়।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ম্যারাথনে শিক্ষার্থী, সামাজিক, চিকিৎসক, রাজনীতিকসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। সুস্থ তরুণ-যুব সমাজ গড়তে এ ধরণের ব্যতিক্রম আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে ম্যারাথনে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন আমাদের শিক্ষার্থী তরুণ প্রবীণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। বিশেষ করে বিশেষ মানুষদের স্মরণ করি তাদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা খুঁজতে। যাতে নিজেদেরকে তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক বলেন, বিগত স্বৈরাশাসকের আমলে সমাজ ব্যবস্থা ছিলো মাদক ও সন্ত্রাসের আঁখড়া। আমরা চাই একটি সুস্থ সমাজ সামাজিক ব্যবস্থা ফিরিয়ে আনতে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা যুবসমাজের উত্তম পন্থা। আমরা রাজনীতিকে একটা ভিন্ন রূপ দিতে চাই। সেই রূপের অংশ হিসাবে জিয়াউর রহমানের জন্মদিনে মিনি ম্যারাথনের আয়োজন।

যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন বলেন, ‘খুব ভোরে নিয়মিত ওঠা হয় না। আজ (সোমবার) ম্যারাথনে অংশ নেয়ার জন্য উঠি। ম্যারাথনে অংশ নিতে পেরে ভালো লাগছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.