Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২১, ২০২৫

শার্শায় ছিনতাই হওয়া ৮ লাখ টাকা উদ্ধার, আটক ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় এক ফিড ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। একই সাথে খোয়া যাওয়া আট লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি হাসুয়া ও ১টি বার্মিজ চাকু।

আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), তরিকুল ইসলাম (২৮), শার্শা উপজেলার ইসলামপুরের রাব্বেল ওরফে রাব্বি (২১), ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের ফয়সাল হোসেন। তারা চিহ্নিত ছিনতাইকারী। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

তিনি জানান, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে জখম করে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে ডিবির সহযোগিতায় আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়।

আটক ৪ ছিনতাই হওয়া শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.