Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ মিলল সড়কে 

banglarbhoreBy banglarbhoreMay 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

বুধবার সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার  পুলিশ।

নিহত রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।

নিহতের ছেলে রুমেল ইসলাম জানান,আমার বাবা শারীরিকভাবে বেশ কিছুদিন যাবত অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি রাতে আর ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।সকালে বাবার লাশ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.