Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১০, ২০২৫

শার্শার বেলতলা ফল বাজারে চাঁদাবাজির হাতবদল!

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শার বেলতলা মৌসুমি ফল বাজারে (কৃষি পণ্য) কুল বোঝাই প্রতি ট্রাক থেকে ২০০ থেকে ৪০০ টাকা জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাক শ্রমিকের নামে কিছু অসাধু শ্রমিক ও বাজার কমিটি একত্রিত হয়ে সিলিপের মাধ্যমে ট্রাক প্রতি ২শ’ থেকে ৪শ’ টাকা করে চাঁদা আদায় করছে বলে ট্রাক চালকদের অভিযোগ। চাঁদা না দিলে ট্রাক লোড-আনলোডে বাধা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

ট্রাক চালকরা জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে বেলতলা নামক স্থানে গড়ে উঠেছে মৌসুমি ফলের বাজার। প্রতিবছর কুল ও আম মৌসুমে এ বাজারে প্রতিদিন পাইকারি ফল বেচাকেনা হয়। চলতি মৌসুমে রাজধানী ঢাকা, সিলেট, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকে আগত ব্যাপারিরা কুল কিনে তা ট্রাকে ও পিকআপে ভরে তাদের নিজ নিজ বাজারে নিয়ে যায়। এই সুযোগে এক শ্রেণির অসাধু শ্রমিক ও বেলতলা বাজার কমিটি মিলে প্রতি ট্রাক থেকে ২শ’ টাকা থেকে ৪শ’ টাকা করে চাঁদা আদায় করছে। এ চাঁদার রশিদও দেয়া হচ্ছে। তাতে লেখা আছে, ট্রাক বন্দোবস্তকারী অফিস। ট্রেড লাইসেন্স নং-৬৮৮। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অন্তর্ভুক্ত।

জানা গেছে, কথিত বেলতলা বাজার কমিটির সভাপতি মাহামুদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বেলতলা বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আব্দুল হাকিম ও শ্রমিক নেতা শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন মিলে কুল বোঝাই ট্রাকে ব্যাপক হারে চাঁদাবাজি করছে। এতে করে স্থানীয় আড়তদার, কুল ব্যবসায়ী ও ট্রাক চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ট্রাক চালক জানান, চাঁদা আদায়কারীদের নির্ধারিত টাকা না দিলে বেলতলা বাজার থেকে ট্রাক লোড-আনলোড করতে বাধা দেয়া হয়। এছাড়াও চাঁদার টাকার ব্যাপারে যেন পুলিশ বা সাংবাদিকদের কাছে কিছু না বলি সে জন্য বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। যে কারণে ট্রাক চালকরা ভয়ে মুখ খুলতে সাহস পায়না। তার কাছ থেকেও ২শ’ টাকা চাঁদা নেয়া হয়েছে।

বেলতলা বাজার কমিটির সভাপতি মাহমুদ হোসেন জানান, অল্প কয়েক দিন হলো বেলতলা বাজারে কুলের পাইকারি হাট শুরু হয়েছে। বছরে দুই মৌসুমে বেলতলা বাজারে আম ও কুলের পাইকারি হাট বসে। আগে এই হাট থেকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা ব্যাপকভাবে চাঁদা আদায় করত। বেলতলা বাজার থেকে সন্ধ্যার পর বাগআঁচড়া ট্রাক শ্রমিক অফিস থেকে টাকা আদায় করা হচ্ছে। বেলতলা বাজার কমিটি কোন চাঁদাবাজির সাথে জড়িত না। বেলতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, কয়েক দিন হলো বেলতলা বাজারে কুলের হাট বসেছে। এখান থেকে দূরের ব্যবসায়ীরা পাইকারি দরে কুল কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ট্রাক শ্রমিকরা সন্ধ্যার পর পণ্য বোঝাই ট্রাক থেকে টাকা আদায় করেন। কমিটির কেউ জড়িত নয়।

এ ব্যাপারে জানতে বাগআঁচড়া ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শার্শার বেলতলা বাজারে চাঁদাবাজির কোন অভিযোগ তার কাছে নেই। যদি কোন ব্যক্তি অভিযোগ করে তবে অভিযোগ তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

চাঁদাবাজির হাতবদল ফল বাজারে শার্শার বেলতলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.