Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শালিখায় অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখায় উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শতাধিক নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের সহধর্মিণী কাবেরী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, আয়শা আক্তার, নিলুফার ইয়াসমিন, শারমিন আক্তার বিথী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু। দুর্বিষহ এই শীতে লেডিস ক্লাবের শীতবস্ত্র ও খাবার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। উপকারভোগী জামেলা খাতুন বলেন, শীতে অনেক কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে একটা লেপের নিচে থাকি আজকে অনেক ভালো লাগতেছে কারণ এখন থেকে অন্তত একটু আরাম করে ঘুমাতে পারবো। বিতরণকালে মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী কাবেরী মজুমদার বলেন, মানুষ মানুষের জন্য আর মানুষের দুর্বিসহ দিনে তাদের পাশে দাঁড়ানো আমি কর্তব্য বলে মনে করি। শালিখা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারী বলেন, শালিখা উপজেলা লেডিস ক্লাব সব সময় অসহায় ও ছিন্নমূল মানুষের বিপদকালের সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.