Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৪

শালিখায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শালিখা প্রতিনিধি
মাগুরার “শালিখায় জেকে বসেছে শীত, বেড়েছে ঠান্ডা জনিত রোগ-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের কেউ কী নেই!“ শীর্ষক সংবাদ সম্প্রতি দৈনিক বাংলার ভোরসহ দেশের কয়েকটি সংবাদপত্রে প্রকাশ হওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের দৃশ্য চোখে পড়ছে।
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে উজগ্রাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, বুদ্ধি অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থা, আইডিয়াল সমাজকল্যাণ সংস্থা ও বুদ্ধি প্রতিবন্ধী, মাদ্রাসার শিক্ষার্থী এবং আড়পাড়ার পার্শ্ববর্তী দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শাখার নিজস্ব কার্যালয় থেকে ৫ শতাধিক কম্বল গতকাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, ব্যাংকের শাখা প্রধান ও এভিপি একেএম ওয়াহিদুল ইসলাম, আড়পাড়া বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কাশেম মীনা নিজ এলাকায় দেড় শতাধিক কম্বল বিতরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.