Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৭, ২০২৪

শাসন করায় চাচার পায়ের রগ কেটে দিল ভাতিজা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ভাতিজাকে শাসন করায় কুপিয়ে মেহেদী মুন্সি নামের (৩৫) এক কৃষকের পায়ের রগ কেটে দেয়াসহ কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আজ(শনিবার) সকালে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে হামলার শিকার হন মেহেদী মুন্সি। তিনি কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও তার স্বজনরা জানান, কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মেহেদী মুন্সির বড় ভাই মাহাবুব মুন্সির ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিলেন। ফাহিমের বখাটেপনায় অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে মেহেদী ভাতিজা ফাহিমকে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একটি বাড়ি দেন।
এর জেরে ফাহিম শনিবার সকালে তার কয়েক সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর ওপর হামলা চালায়। এ সময় তার বাম পায়ের রগ কেটে দেয়াসহ এলোপাথাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা মেহেদীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.