Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৪, ২০২৪

শিবির কর্মীদের উপর হামলার প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ। তিনি জানান, গত ৩ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েকজন দায়িত্বশীল, দাওয়াতী কাজ করছিলেন।

সে সময় বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিবিরের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং দায়িত্বশীল কর্মীদের আটকিয়ে রাখে। জানতে পেরে তাদের উদ্ধারে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলামসহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্যর বাড়ির সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি, লাঠি শোটা নিয়ে হামলা করে গুরুতর জখম করে।

এবং একজন কর্মীকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। পরে আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের মোটরসাইকেল ভাংচুর করে। ওই হামলায় শিবির বা জামায়াত জড়িত নয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আশিকুর রহমান ও শ্যামনগর পৌরসভা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল সিয়াম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.