Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৪, ২০২৬

শ্বশুরবাড়ির নির্যাতন থেকে রেহাই পেতে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্বশুরবাড়ির নির্যাতন থেকে রেহাই পেতে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে রেহাই পেতে তাদের প্ররোচনায় এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা গুরুতর আহত গৃহবধূ স্বপ্না খাতুনকে (২০) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রাম র্প্বূপাড়ার ইসরাফিলের স্ত্রী।

স্বপ্না খাতুনের পিতা শার্শা থানার ডিহি ইউনিয়নের সাড়াতলার বাসিন্দা খোরশেদ আলম জানান, দীর্ঘদিন যাবত তার মেয়ের স্বামী, শ্বাশুড়ী সোনাভান, ননদ এবং অন্যান্য সদস্যরা যৌতুকের দাবি করে আসছে। তিনি সাধ্যমত তাদের সেই চাহিদা পূরণ করেছেন।

এখন পর্যন্ত তিনি মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ সাংসারিক আসবাব এবং গত পাঁচ বছরে জামাইকে নগদ ১৫ থেকে ১৬ লাখ টাকা দিয়েছেন। এর বাইরেও ৬ বিঘা মাঠের জমি বন্ধক নিয়ে দিয়েছেন। এ সবই তিনি মেয়ের ভবিষ্যৎ এবং সুখের চিন্তায় করেছেন। তবুও তারা যৌতুকের দাবিতে মেয়ের উপরে অবর্ণনীয় অত্যাচার চালিয়ে গেছে। শেষে অত্যাচার সইতে না পেরে আমার মেয়ে আত্নহননের পথ বেছে নেয়।

খোরশেদ আলম আরো জানান, শুক্রবার সকালে তিনি মেয়ের একটি ফোন পান। কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে চলে যান। সেখানেই তিনি গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.