Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩০, ২০২৪

শ্যামনগরের উপকূলীয় এলাকায় লবণ সহনশীল গম উৎপাদনে বাম্পার ফলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় লবণাক্ত কৈখালী ইউনিয়নে পতিত ১৫ একর জমিতে ৩ সেচের মাধ্যমে গম চাষে বাম্পার ফলন হয়েছে।
সিএনআরএস বাস্তবায়িত ‘প্রতিবেশ প্রকল্পের’ সহযোগিতায় উদ্যোক্তার মাধ্যম ‘গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর দিনাজপুর এবং বিএডিসি থেকে বারী ২৫ ও বারী ৩৩ জাতের গম বিজ সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিজ সহযোগিতা পেয়ে উপজেলার কৈখালি ইউনিয়নের ২৭ জন কৃষক প্রায় ১৫ একর জমিতে বারী ২৫ ও বারী ৩৩ জাতের গম চাষ করেন। এতে হেক্টর প্রতি ৩.৭৫ মেট্রিক টন ফলন হসেছে ।

কৈখালীতে শুধুমাত্র বর্ষাকালে একটি মাত্র আমন ধানের ফসল হয়। বাকি বছরটাই জমি পড়ে থাকে। রবি মৌসুমে পতিত জমিতে গম চাষের এই সফলতা উপকূলীয় এলাকার মানুষকে আশার আলো দেখাচ্ছে। লবণাক্ত এলাকায় গম চাষের এই সফলতা দেখে আগামীতে পতিত জমিতে গম চাষ ব্যপকভাবে সম্প্রসারণ হবে বলে কৃষকরা অভিমত ব্যক্ত করেন। তাছাড়াও গম চাষ সম্প্রসারিত হলে সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবী পরিবারের সদস্যরা কাজের সুযোগ পাবেন।

এতে করে তাদের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপামি সুন্দরবনের উপর চাপ কমবে। কৃষক ও বনজীবী ইউনুস আলী বলেন, এ বছর আমি প্রথম গম চাষ করেছি। মাত্র ৩টি সেচে এই গম চাষ করা সম্ভব হয়েছে। ৩৩ শতকে ৪৮০ কেজি গম পেয়েছি।

আমাদের দেখাদেখি আরও অনেক পরিবার গম চাষের আগ্রহ প্রকাশ করছে। ইউনুস আলী, রহিমা বেগম, মমিন আলী, শাহানূর আলম, আমিন আলীসহ ২৭ জন কৃষক কৈখালীতে ১৫ একর পতিত জমিতে লবন সহনশীল গম উৎপাদন করে।

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন আমরা কৃষকদের শুধুমাত্র কারিগরি সহায়তা দিয়েছি। কৃষকরা লবণ সহনশীল গম বিজ পেয়ে খুবই উৎসাহের সাথে গম চাষ করেছে। এতে তারা অনেক লাভবান হয়েছে। আগামীতে তারা আরো জমিতে গম চাষ করবে বলে জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত

তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.