Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে খোসালখালী খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ। গতকাল সকাল ১০ টায় খোসালখালী স্লুইজগেট সংলগ্নে
স্থানীয় এলাকাবাসী ও সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবারা এই কর্মসূচির আয়োজন করে। খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা।
বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের কোন বিকল্প নেই।
বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ।
পরিবেশকর্মী ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান বলেন, খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকার প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পক্ষে আরডিসি আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় আরডিসি উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.