Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত আটক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২, ২০২৪Updated:ফেব্রুয়ারি ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখকে (৩৭) আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়।
আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করে শ্যামনগর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন রকম সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বশির জানিয়েছেন তারা ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন। তার বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রুপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.