Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে দুই মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

banglarbhoreBy banglarbhoreMarch 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার ৩টি পদে এবং শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ১টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুসারে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন না হওয়া বা উৎকোচের বিনিময়ে নিয়োগ পরীক্ষার পূর্বে প্রার্থী নির্ধারণ করায়, স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্ব-স্ব সভাপতি তাদের মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষার্থী রুহুল আমিন, আসাদুল ইসলাম ও রেশমা খাতুনসহ এলাকাবাসী অভিযোগ করেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত বছর ৬ জুন এক স্মারকে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা অনুসরণ না করায় কথা উল্লেখ করেন। বলা হয় নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট মাদ্রাসায় গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষার স্থান পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশসহ মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অসত্য তথ্য দিয়ে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করায় ক্ষোভের জন্ম দেয়। ২.৭ ধারার প্রার্থীদের নিকট পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নোটিশ প্রদান (ক) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিয়ে বৈধ প্রার্থীদের স্থায়ী/বর্তমান ঠিকানার অনুকূলে রেজিস্ট্রি ডাকযোগে ছবিযুক্ত প্রবেশপত্র পাঠাতে হবে। এছাড়া টেলিফোনে/মেসেজের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/সুপার নিবিড় যোগাযোগ করবে। নিয়োগ কমিটির সদস্যবৃন্দকে পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক নিয়োগ পরীক্ষা গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/সুপার পত্র পাঠাবেন।

নিয়োগ পরীক্ষায় এ নিয়ম তোয়াক্কা না করে পরীক্ষার পূর্ব দিনে হাতে হাতে ইন্টারভিউ কার্ড প্রদান করা হয়। পর্যাপ্ত সময় প্রার্থীরা না পাওয়ায় অভিযোগ করেন। তাছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই মোটা অংকের টাকার বিনিময়ে সহ-সুপার পদে, নিরাপত্তাকর্মী পদে এবং আয়া পদে প্রার্থীর নাম চূড়ান্ত বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পায়। ফলে এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্ঠি হয়। তাছাড়া সিনিয়র সহকারী জজ আদালত, শ্যামনগর, দেওয়ানী মামলা নং ১১০/২৩ হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি মনোনীত হন উপ-পরিচালক (অর্থ) আবুল বাসার। তিনি এবং মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ হোসাইন বলেন, অনিবার্য কারণবশত আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার ৩টি পদেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পুনরায় বিধিগত ভাবে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

এ দিকে শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ জুন ২০২৩ তারিখের স্মারক নং-৫৭, ২৫, ০০০০. ০০১. ১৫. ০০২. ১৫-৬৮১ এর আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালার ২.৪নিয়োগ কমিটির ক)১.ধারা অনুযায়ী নিয়োগ কমিটির সভাপতি এস, এম, জহুরুল হায়দার বাবু নিয়োগ বোর্ডে অনুপস্থিত থাকায় এবং তিনি নিয়োগ পরীক্ষা সম্পর্কিত অবহিত না থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তাছাড়া এ পদে মোটা অংকের টাকার বিনিময়ে প্রার্থী নিয়োগ পরীক্ষার আগেই প্রকাশ পায়। ফলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মুহাম্মদ তেজারত জানান, অনিবার্য কারণবশত মাদ্রাসা ২টির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিধিগত ভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026

    পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    September 15, 2026

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.