Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে নদী ও খাল দখলমুক্ত ও ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
বিশ্ব নদী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নদী দখল ও ইজারা মুক্তের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপজেলার নদী ও খালগুলোকে বাঁচাতে এবং পরিবেশগত বিপর্যয় রোধে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র আয়োজনে রোববার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এবং সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় এবং শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, আনিসুজ্জামান সুমন, জিএম মোহামম্দ আলী, সিএনআরএস এর ফিল্ড ফ্যাসিলেটেটর মায়া রানী, সিডিও ইয়ুথ টিম ভূরুলিয়া ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার রাজা হোসেন রাজা, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মনিসহ অনেকে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে এবং সুইডিশ দূতাবাসের সহযোগিতায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের টিম লিডার সিনিয়র ভলেন্টিয়ার মাফিজুর রহমান, সিডিও ইয়ুথ টিম সদর ইউনিটের ভলেন্টিয়ার নূর নাহার পারভীন নুহা, সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের ভলেন্টিয়ার রনী হোসেন হোসেন, সিডিও ইয়ুথ টিম নূরনগর ইউনিটের ভলেন্টিয়ার অরুপ দেবনাথ, আলোর পথে সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতিমা রানীসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা নদী এবং খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী ও খালের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, উপজেলার নদ-নদী ও অধিকাংশ খাল আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃতপ্রায়। অবৈধ দখলদাররা নদীর পাড় দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা।এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা বলেন, মাদার নদী ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। নদীকে দেখে এখন চেনার উপায় নেই। এছাড়া আদি যমুনা নদী তার নাব্যতা হারিয়ে একেবারেই মৃত প্রায়, এছাড়া আদি যমুনাকে বর্জ্য ফেলার স্থান তৈরি করা হয়েছে।

ইজারা খাল দখলমুক্ত দাবি নদী মানববন্ধন শ্যামনগর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.