Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Praktische uitleg over online casinoregels rustig toegelicht
  • Een inleiding tot beschikbare spelcategorieën begrijpelijk uitgelegd
  • Structured overview of casino games with explanations
  • Hoe u digitale accountfuncties rustig kunt bekijken
  • Retrobet App Mobile Experience Guide
  • Zo onderzoekt je digitale accountfuncties zorgvuldig
  • Zo bestudeert je virtuele spelregels aandachtig
  • Zo vergelijkt je virtuele spelcategorieën stapsgewijs
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাবেক এমপি’র মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শামনগর সংবাদদাতা

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সাবেক এমপি গাজী নজরুল ইসলামের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গাজী নজরুল ইসলামের শ্যামনগরস্থ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতির আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গাজী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তায় ‘বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই’- শ্যামনগরের বিভিন্ন জনসম্মুখ স্থানে ব্যানার টানানো, নিরাপত্তা, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতিসাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্ত, ঘের বা জমি দখল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রক্ষায় মনিটরিং কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, যুগ্ম আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ চন্দ্র চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক পরিমল মন্ডল, সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণপদ মন্ডল, সনজিৎ দাস, রনজিৎ দেবনাথ, শংকর তরফদার, অরুন মুখার্জী, সমীরন দে, নিহার রঞ্জন সরকার, শংকর সরকার, ধনঞ্জয় বৈদ্য, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, কার্ত্তিক দত্ত, তপন কুমার মন্ডল প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.