Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে স্বামীকে জবাই করে হত্যা : স্ত্রী আটক

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শামনগর সংবাদদাতা

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আবাদ চণ্ডিপুর খোসালখালী গ্রামে স্বামীকে জবাই করে হত্যা করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে। নিহত স্বামী মোহাম্মদ আবু হাসান মালি (৩৫)।
জানা যায়, অন্যান্য দিনের মত রোববার রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে প্রতিবেশিরা দেখের খাদিজা বেগম ঘরে তালা দিয়ে চলে গেছেন। সে সময় প্রতিবেশিরা জানালা দিয়ে দেখে ঘরে স্বামী আবু হাসান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

নিহতের চাচা আনসার মালি জানান, হত্যার বিষয়টি জানাজানি হওয়ার খাদিজাকে স্থানীয়রাসহ আত্মীয়-স্বজন খোঁজাখুঁজির একপর্যায়ে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে খাদিজাকে আটক করে ছাত্র আন্দোলনকারীরা। পরে তাকে হরিণটানা পুলিশে সোপর্দ করে ছাত্ররা।

নিহতের পরিবারের বরাত দিয়ে, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যাণ্ড হতে বিআরটিসি বাসযোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌছানোর পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। পরে ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.