Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগর আকাশলীনা গ্রন্থাগার বেদখল : জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

banglarbhoreBy banglarbhoreMarch 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর বুড়িগোয়ালিনী কলবাড়ী আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারটি বর্তমান পাবলিকের দখলে। শ্যামনগর উপজেলা কলবাড়ি বাজারে ২০১৯ সালে তৎকালীন ভূমি কর্তা সুজন সরকারের আমলে আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগার সাইনবোর্ড দিয়ে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ছাদ বিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করা হয়। ঘরটি সম্পূর্ণ নির্মাণের পরেও সাইনবোর্ডটি লাগানো ছিল। বর্তমান ওই ঘরটি স্থানীয় তহসিলদার ও ভূমি কর্তা মো. আসাদুজ্জামানের সহযোগিতায় রাতে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।

বর্তমান একজন জুতা ব্যবসায়ী সেখানে জুতা বেচাকেনা করছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন দাতিনাখালি বাক্কার গাজীর কাছ থেকে ভাড়া নিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্তা নাজিবুল আলমকে অভিহিত করলে তিনি ছবিগুলো তার হোয়াটসঅ্যাপে দিতে বলেন। ছবিগুলো দিলেও বিগত এক মাসেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। জানিনা তিনিও এসিল্যান্ড ও সংশ্লিষ্ট নায়েবের সাথে দখল বাহিনীর সাথে হাত মিরিয়েছেন কিনা। সর্বশেষ গতকাল শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম মুঠোফোন বারবার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সাতক্ষীরা ৪ জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শ্যামনগরের সুধীজন।

ঘর নির্মাণের সময় আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারের সাইনবোর্ড দেখা যাচ্ছে ঘরের মধ্যে, এরপর ঘর নির্মাণের পরে সাইনবোর্ডটি ঘরের সামনে ঝুলানো আছে। পরের ছবিটিতে দেখা যাচ্ছে পাবলিকের দখলে জুতার দোকান পরিচালিত হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.