Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১১, ২০২৪

সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা বিশ্বজিত সাধু, জুয়েলার্স সমিতির নেতা নিত্যানন্দ আমিন, সাংবাদিক রঘুনাথ খা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে যখনই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় তখনই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। কথায় কথায় ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। নতুন সরকার শপথ নেয়ার সময় গীতাপাঠ করা হয়নি উল্লেখ করে তারা বলেন, এটি অসাম্প্রদায়িক চেতনাকে বিঘ্নিত করেছে। অবিলম্বে দেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে না হলে কর্মসূচি চলতে থাকবে বলে হুশিয়ারি দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.