Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংঘর্ষ জের: যবিপ্রবি ক্যাম্পাসে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ

banglarbhoreBy banglarbhoreFebruary 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

  • শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ
  • পাঁচ সদস্য তদন্ত কমিটি  গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর ও শিক্ষার্থীসহ অন্তত ৮জন আহত হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফটকের সামনে চায়ের দোকানে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। কয়েক ঘন্টার ইট, পাটকেল ছোড়াছুড়ি ও ধস্তাধস্তির এক পর্যায়ে রাত ২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাফিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সাথে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সভা, সমাবেশ, মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে একটি চায়ের দোকানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও কেমিক্যাল প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাদেকা শাহানী উর্মির সাথে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী স্বপনের ধাক্কা লাগে। স্বপন এ ঘটনায় দুঃখ প্রকাশও করেন। এরপর তারা ক্যাম্পাসে প্রবেশ করে প্রধান ফটকের সামনে সাদেকার বন্ধুরা সিএসই বিভাগ নিয়ে বাজে মন্তব্য করেন। তখন কম্পিউটার প্রকৌশল বিভাগের কয়েকজন শিক্ষার্থীরা সাদেকার বন্ধু ও বৈষম্য বিবোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক হাবিব আহমেদ শানকে ডেকে নেয়। এটা দেখে সাদেকা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের ফোনে জড়ো করেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন উভয় পক্ষকে নিবৃত্ত করতে সেখানে হাজির হন প্রক্টর আমজাদ হোসেন। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে উচ্চ রক্তচাপ বেড়ে প্রক্টর আমজাদ হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত শহরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া সংঘর্ষে আহত উভয় পক্ষের আটজনের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাফিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সাথে অনুমতি ছাড়া ক্যাম্পাসে সভা, সমাবেশ, মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাদেকা শাহানী ঊমি বলেন, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবকে বহিস্কারের সূত্র করে ক্যাম্পাসে মারামারি হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীরা ধারণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই অধ্যাপক ড. গালিবকে বহিস্কার করা হয়েছে। এজন্য তারা আমাদের টার্গেট করে হামলা করার চেষ্টা করছে। শুক্রবার প্রতিরোধ করার অন্য বিভাগের শিক্ষার্থীরা এক হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ফ্যাসিস্টের দোসরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে ক্যাম্পাসে আমাদের উপর হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আমি ও আমার ব্যাচমেট হাবিবসহ কয়েকজন চায়ের দোকানে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখন সিএসই বিভাগের স্বপনের সাথে আমার ধাক্কা লাগে। আমি বিরক্ত হলে স্বপন ও তার এক বন্ধু সরি বলে। এরপর ক্যাম্পাসে প্রবেশ করলে কম্পিউটার বিভাগের কয়েকজন শিক্ষার্থী হাবিবকে ডাকে। এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আমি হলে চলে যাই। আমাকে ফোন করে বলা হয়, প্রক্টর অফিসে স্যার ডাকছেন। আমি প্রক্টর অফিসে যাই। সেখানে যাওয়ার পর দেখি বাইরে শিক্ষার্থীদের চিৎকার চলছে। আমার সহপাঠীরা বেরিয়ে এলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়।

পাল্টা সংবাদ সম্মেলনে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ কে এম এস লিমন বলেন, ঊমি আপুর সঙ্গে ঘটা অনাকাঙ্খিত ঘটনার জন্য সরি বলায় ওখানেই মিটে গেছে। কিন্তু পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে হাবিব আহমেদ শান ভাই কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গালিগালাজ করেন। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষে বেঁধে যায়।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব স্যারের বহিস্কারের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। শুধু বলা হয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিকে তাকে বহিস্কার করা হয়েছে। এজন্য বিভাগের পক্ষ থেকে আমরা শুক্রবার দুপুরে প্রতিবাদ করেছি। আমরা বলেছি, সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। আমরা ড. গালিব স্যারের বহিস্কারের প্রতিবাদ করায় আমাদের উপর তারা ক্ষুব্ধ ছিল। স্বৈরাচারের দোসরের সঙ্গে আমাদের আপোস নেই। আমরাও স্বৈরাচারের দোসরের বিচার চাই।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, শুক্রবার যবিপ্রবি ক্যাম্পাসে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। দায়িত্বশীল শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নয়। কারণ বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন কমিটি নেই। সাংগঠনিক কাঠামো নেই। তবে সংঘর্ষের ঘটনায় দুই একজন কর্মী ছিল। আমাদের সবাইকে সতর্ক হতে হবে স্বৈরাচারের ইস্যুতে কোন আপোষ নেই। সংঘর্ষের ঘটনায় কারা ইন্ধন দিয়েছে তদন্ত হওয়া উচিত।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আহ্বানে পুলিশ রাতে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, কাউকে আটক করা হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন জানান, ‘আমার ধারণা, এই সংঘর্ষের নেপথ্যে ডক্টর গালিবের সাময়িক বরখস্তের বিষয়টি থাকতে পারে। তা না হলে শুধুমাত্র চায়ের দোকানে দুই  শিক্ষার্থীর সাথে তুচ্ছ কথা কাটাকাটির ঘটনায় ক্যাম্পাসে এতো বড় সংঘর্ষ ঘটনা ঘটার কথা না। রাতেই সকল সহকারী প্রক্টর এক সাথে হয়ে সিদ্ধান্ত নিয়েছি, অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ধরণের মিছিল- মিটিং, মানববন্ধন- সমাবেশ করা যাবে না। করলে বিধি মোতাবেক ব্যবস্খা নেওয়া হবে।’
যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. আবদুল মজিদ বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যবিপ্রবি ক্যাম্পাস সংঘর্ষ জের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.