প্রতিবেদক
যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কচুয়া ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
গতকাল বিকেলে কচুয়া গ্রামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বেবি সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আমজাদ হোসেন লাভলু, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক কৃষ্ণা সাহা প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী শরীফ।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
