সৈয়দ রুবেল, নড়াইল
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতি শীলসহ প্রশাসনের কর্মাকর্তারা।
এর আগে সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !