Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
  • মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  • যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল গ্রেপ্তার
  • রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২০, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি পাওয়ার ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।”

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা

মে ৩১, ২০২৬

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মে ৩১, ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.