Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৩০, ২০২৪

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার সাতক্ষীরা আমলী আদালত ২-এ মামলাটির আবেদন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম।

মামলার বিবরণীতে শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া উচিত। একইভাবে তিনি (শেখ হাসিনা) বলেন, ড. ইউনূসকে পদ্মা সেতুতে দুটি চুবানি দিয়ে তোলা উচিত।

বিবরণীতে আরও বলা হয়, শেখ হাসিনা এই ইচ্ছা পূরণে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগকে প্ররোচিত করেছেন।

সাতক্ষীরা আমলী আদালত-২ এর পেশকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক মো: সালাউদ্দীন মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.