Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
  • জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরার চার আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

banglarbhoreBy banglarbhoreDecember 1, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কস পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন দল থেকে মোট ৩৭ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতক্ষীরা জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এ মনোনয়ন পত্র দাখিল করেন।
সাতক্ষীরা-১ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জাতীয় পার্টি থেকে সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, ওয়ার্কাস পার্টি থেকে বর্তমান এমপি এড. মোস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেস থেকে ইয়ারুল ইসলাম, তৃনমুল বিএনপি সুমি, জাকের পার্টি থেকে খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও নুরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন,
সাতক্ষীরা-২ সদর আসন থেকে মোট ১১ প্রার্থী মােনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, জাতীয় পার্টি থেকে আরাফুজ্জামান আশু, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আনোয়ার হোসেন, জাকের পার্টি থেকে ইফতেখার আল মামুন সুমন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে তৌহিদুর রহমান, বিএনএম থেকে কামরুজ্জামান বুলু, তৃণমুল বিএনপি থেকে মোস্তফা ফারহান মেহেদী, মুক্তি জোট থেকে আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, এনছান বাহার বুলবুল ও আফসার আলী মনোনয়ন জমা দিয়েছেন।
সাতক্ষীরা-৩ আসন থেকে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি ডা. আ.ফ.ম রুহুল হক, জাতীয় পার্টি থেকে এড. আলিফ হোসেন, বাংলাদেশ সাম্যবাদী দল থেকে শেখ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আব্দুল হামিদ, জাকের পার্টি থেকে মঞ্জুর হাসান ও তৃণমুল বিএনপি থেকে রুবেল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা -৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক)আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, জাতীয় পার্টির মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদা খানম ও মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে এ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

    November 2, 2026

    জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড

    November 2, 2026

    বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.