Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে
  • প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
  • চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
  • মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা
  • জীবননগরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৫, ২০২৪

সাতক্ষীরা-শ্যামনগর বংশীপুর ভেটখালী রাস্তার বেহাল দশা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন ভ্রমণ’। অথচ সাতক্ষীরা থেকে কালিগঞ্জ হয়ে শ্যামনগর বংশীপুর ভেটখালী মহাসড়কের বেহালদশায় সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে সাতক্ষীরার ৪ টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকে। সড়কটিতে দ্রুত কাজ হলে সড়কপথে পর্যটকরা অল্প সময়ের মধ্যে ভেটখালী কলবাড়ি ও মুন্সিগঞ্জে পৌঁছে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। এছাড়া সাতক্ষীরা হতে মাছ রপ্তানি করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে।

এ সড়কে রয়েছে কলবাড়ি ও মুন্সীগঞ্জে আকাশলীনা ইকোট্যুরিজম ইকোপার্ক, সুশিলনের টাইগার পয়েন্ট, বরসার রিসোর্স সেন্টার ও আকাশলীনা ইকো ট্যুরিজম ইকো পার্ক। নীলডুমুরে রয়েছে বিজিবির হেডকোয়ার্টার, বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস, নৌ থানা ও টুরিস্ট পুলিশ ফাঁড়ি। এ সমস্ত প্রতিষ্ঠানের কারণে রাস্তাটি খুবই জন গুরুত্বপূর্ণ।

সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাফিউজ্জামান জানান, সাতক্ষীরা লাবনী মোড় থেকে কালিগঞ্জ হয়ে ভেটখালী পর্যন্ত ২০২৩ সালে একনেক কতৃক সিভিল ওয়ার্কে পাশ হয়। কিন্তু মন্ত্রণালয়ে সি এস (তুলনামূলক বিবরণী) পাশ না হলে ঠিকাদাররা কাজ পারবেন না। বর্তমানের এ সড়কটি প্রস্থ ১৮ ফুট। বর্তমান টেণ্ডারে সাতক্ষীরা লাবনী মোড় থেকে কালিগঞ্জ পর্যন্ত প্রস্থ ১০.৩ মিটার অর্থাৎ ৩৩.৫০ ফুট ও কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত প্রস্থ ৭.৩ মিটার অর্থাৎ ২৪ ফুট চওড়া হবে। তিনি আরো জানান, এ সড়কটি ১৯৯৮ সালে সর্বশেষ কাজ হয়েছিল। দীর্ঘ ২৬ বছর কোন উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে সড়কটি বেশি খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সাতক্ষীরাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে সড়কটির সংস্কার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে

প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.