Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২০, ২০২৪

সাবেক এমপি ইয়াকুবের বিরুদ্ধে মাছ লুটের মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ঘের থেকে মাছ লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মোহনপুর গ্রামের মনিরুজ্জামান মামলাটি করেছেন।

মামলার অপর আসামিরা হলেন উপজেলার কাজিয়াড়া গ্রামের আব্দুল হালিম, খলিলুর রহমান, ফসিয়ার রহমান ও ফারুখ হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

মনিরুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, তিনিসহ কাজিয়াড়া গ্রামের রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৭ সাল থেকে পেড়োলী বিলে ১৮ বিঘার একটি ঘের নির্মাণ করে সেখানে মৎস্য চাষ করে আসছেন।

আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে গত ২ সেপ্টেম্বর সকালে আসামিরা তাদের ঘেরে জাল ফেলে মাছ লুট করতে থাকেন।

তখন মনিরুজ্জামানসহ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় আসামি এস এম ইয়াকুব আলীর হুকুমে অন্য আসামিরা তাদেরকে মারধর করেন এবং প্রায় ১২ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান।

কিন্তু প্রতিবাদ কিংবা মামলা করার সাহস সেসময় তারা পাননি। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.