Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরব ধরে রাখতে হবে : এমপি ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreMarch 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারের আমলে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে যাচ্ছেন।

অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরব ধরে রাখার পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের উচিৎ নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্ম এবং ওই সম্প্রদায়ের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা। মনে রাখতে হবে, সংঘাত সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনা।

গতকাল বিকেলে উপজেলার নেবুগাতী সার্Ÿজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নেবুগাতী গ্রামবাসীর আয়োজনে নামযজ্ঞানুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোতোষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরঞ্জন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আদিত্য কুমার মন্ডল, সমীর হালদার, নামযজ্ঞ কমিটির সহ-সভাপতি রবিন মিস্ত্রী, সাধারণ সম্পাদক গৌর রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন এমপি এস এম ইয়াকুব আলী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.