বাংলার ভোর প্রতিবেদক
সুরে সুরে মাতিয়ে শেষ হয়েছে প্রাচীনতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান যশোরের সুরবিতান সংগীত একাডেমীর ৭২ প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বরণ উৎসব। অিাজ (রোববার) সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে দুদিনের সমাপনী উৎসবে ৬ সাংস্কৃতিক জনকে ফুল আর উত্তরীয় পরিয়ে জানানো হয় সম্মাননা। তারা হলেন, দীপঙ্কর দাস রতন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পান্না দে, সঞ্জীব চক্রবর্তী, অখিল বিশ্বাস ও আনোয়ারুল কবীর সোহেল। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে শুরুতেই সমবেত কন্ঠে পরপর দুটি বসন্তের গান ওরে গৃহবাসী খোল দ্বার খোল.. এবং মনের রং লেগেছে। আড়াই ঘন্টার এই অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের ডালিতে ছিল শুধুই বসন্তের গান আর নৃত্য। অনুষ্ঠানে একেবারে খুদে শিল্পীদের সংগীত ও নৃত্য সকলকেই মুগ্ধ করে রাখে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !