Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্কুল ছাত্রী বাসের চাকায় পিষ্ট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreJuly 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যাত্রীবাহী লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য সড়কের পাশে বাসস্টপেজে দাঁড়িয়ে ছিলেন মারিয়া। যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকাল ৯টার পরপরই কোদালিয়া বাজারে এসে থামে। এ সময় মারিয়া বাসে উঠতে গেলে তাড়াহুড়ো করে চালক বাস ছেড়ে দিলে তার কোমরের ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়। এতে মারিয়ার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বেলা ১২টার দিকে আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে খাজুরা বাজার বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে কোতয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থলে এসে দ্রুত সময়ে বাস চালক ও হেলপারকে আটক করার কথা জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যশোর-মাগুরা রুটের লোকাল বাসের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে টিকিট বিক্রিতে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। চালকরা যশোর থেকে হুদার মোড় পার হয়ে দ্রুতগতিতে খাজুরা বাজার পর্যন্ত বাস চালান এবং হেলপাররা তাড়াহুড়ো করে যাত্রী তোলেন। শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের জীবনের দাম নেই তাদের কাছে। প্রশাসন শিক্ষার্থীদের দেয়া আশ্বাস পূরণ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।

খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.