Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা

যশোরে ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ
banglarbhoreBy banglarbhoreJuly 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা এবং কয়েকটি রাজনৈতিক দল ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। এমনকি প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুশিয়ারি দেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, দেশে যে হারে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনির ঘটনা বাড়ছে, তা মেনে নেয়ার মতো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামবো।

তিনি আরও বলেন, মিডফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও যে কেউ দেখলে ভাষা হারিয়ে ফেলবে। একটি স্বাধীন দেশে একজন অপরাধীরও বিচার পাওয়ার অধিকার থাকা উচিত। ফ্যাসিবাদকে সরিয়ে দিয়ে কি আমরা বিচারহীনতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম? যার যা ইচ্ছে তাই ঘোষণা দেবে, দশ-বিশজন ডেকে এনে যা ইচ্ছে তাই করবে, এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না।

ভিটু অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দেশ সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছে দ্বৈত নাগরিকদের হাতে, যা সরাসরি সংবিধান পরিপন্থী বলে দাবি করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে হটিয়ে ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু বাস্তবতা বলছে, এখনও সেই পুরনো বৈষম্য, নিপীড়ন চলছে। ছাত্র-জনতার রক্ত কখনও বৃথা যায় না। সময় এলে তারা আবার রাজপথে নামবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ আব্বাস, ফরহাদ শেখ, খান জাহান আলী শান্ত, হারিস, মামুন রহমান প্রিন্স, রুবাইয়া খন্দকার, তারেক হোসেন, আবু সাইদ প্রমুখ।

ইমরান খানের পরিচালনায় জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), এম.এম কলেজ, সিটি কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.