Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১, ২০২৪

স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবে যশোরে ফল বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উৎসব উপলক্ষে যশোরে হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে গতকাল সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি সকল বিভাগের রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।
ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। তিনি জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও হাসপাতালে ভর্তি রোগিদের ৬০০ প্যাকেট ফল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আরএমও পার্থ প্রতিম চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ যশোরের সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা, ডা. সেলিম রেজা, মনিকা মোহন্ত, আব্দুস সামাদ, ইলাবতী মণ্ডল, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ প্রমুখ।
উল্লেখ্য, ১৮৬৩ খ্রিস্টাব্দে মকর সংক্রান্তি তিথিতে ভারতের উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক কায়স্থ পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। ১৯০২ সালের ৪ জুলাই এই মহান পুরুষ হাওড়ার বেলুড় মঠে মৃত্যুবরণ করেন।
তাঁর জন্মতিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি) ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। এরপর আলোচনাসভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.