Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
  • মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
  • জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বামী হত্যা মামলা করে বাড়ি ছাড়া বাদী

আইজিসহ উর্ধতনদের কাছে অভিযোগ
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করে বাদী তানিয়া খাতুন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগলেও মিলছে না কোন আইনী প্রতিকার। এতে করে তিনি পরিবার নিয়ে বাড়ি ছেড়ে বাস করছেন অন্যত্র।

মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরা দেবহাটা থানার কালাবাড়িয়া, রামনাথপুর গ্রামের রুহুল আমিনকে গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার রামনাথপুর শরত বাবুর মৎস্য ঘেরের সামনে চিহ্নিত সন্ত্রাসী আবু হেনা সাকিলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৭ নং আদালতে মামলা করলেও অদ্যাবধি কোন আসামি আটক হয়নি। এ অবস্থায় আসামিরা বাদীকে প্রাণনাশেও হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে পরিবারসহ নিশ্চিহ্ন করে দেয়ারও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ বাদীর। এছাড়াও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান আসামি সাকিলকে মামলা থেকে নাম বাদ দেয়ার জন্য চাপ দিচ্ছেন।

এ অবস্থায় সুষ্ঠু তদন্ত ও নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশের মহাপরিদর্শকসহ খুলনা রেঞ্জ (ডিআইজি), সাতক্ষীরা সেনা ক্যাম্প অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

তানিয়া জানান, কোন আইনী সহায়তা না আমার সন্তান সহ পরিবারের লোকজন নিয়ে ২মাস জাবত বাড়ি ছাড়া হয়ে আছি জীবন বাঁচানোর জন্য। এ অবস্থায় সন্ত্রাসীরা আমার বাড়ির ব্যবহৃত মালামালসহ মৎস্য ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ প্রতিবেদনকে বলেন, আমি বাদীকে কিছু বলিনি এবং মামলা থেকে কোন আসামিকে বাদ দেয়ার কথাও হয়নি। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন বলে ফোন কেটে দেন। তিনি আরও বলেন বিষয়টি উর্ধতন কর্মকর্তারা দেখভাল করছে, উনাদের পরবর্তী আদেশ মোতাবেক আসামিদের ধরার জন্য যৌথ বাহিনী অভিযান চালাবে।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর গণমাধ্যমকে বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। যদি মামলার আইও বাদীকে অসহযোগিতা করে সে বিষয়টিও দেখা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা

এপ্রিল ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

এপ্রিল ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.