Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায় : অধ্যাপক গোলাম রসুল

banglarbhoreBy banglarbhoreJuly 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল ৫ টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। তারা দুর্নীতি, লুটপাট খুন, গুম, হামলা, মামলা ও বিনাভোটে ক্ষমতা দখল করে রেখেছিল।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে, তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছিল। যে আন্দোলনে আবু সাঈদের মত মানুষ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, বাংলাদেশের মানুষকে নির্যাতন নিস্পেশনের হাত থেকে রক্ষা করতে। তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি। জামায়াতে ইসলামী, বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো কথা বলার সুযোগ পেয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, যারা এনসিপি করছে তাদের নেতৃত্বে আন্দোলনের ফলে দেশটা ফ্যাসিস্টমুক্ত হয়েছে। গোপালগঞ্জে তাদের ওপর যে হামলা হয়েছে তা দেশের মানুষ মেনে নেবে না। জামায়াতে ইসলামী এই ন্যাক্কারজনক হামলা মেনে নিবে না। যারা এই মামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বিলাল হুসাইন, অধ্যাপক মনিরুল ইসলাম, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নূর মামুন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, যশোর শহর ছাত্রশিবিরের সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবুল হাশিম রেজা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.