Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৪ কোটি ৯৬ হাজার টাকার বাজেট ঘোষণা

যশোর জেলা পরিষদ
banglarbhoreBy banglarbhoreJune 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৪ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

বাজেট ঘোষণায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে যশোর জেলা পরিষদের আয় ধরা হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় হবে ১০ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৮ কোটি টাকা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে বলে আশা করা হয়েছে।

বাজেট ঘোষণায় জেলা পরিষদের চলতি অর্থবছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। এই হিসাব ওয়েবসাইটেও দেয়া হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, যশোর জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়ন খাতের টাকা ছাড়াই জেলা পরিষদ তার নিয়মিত কাজ করতে পারে সে ব্যাপারে জোর দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের জমি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জেলা পরিষদের জমি, পুকুর, মার্কেট থেকে আয় কম হচ্ছে। এখান থেকে আয় বাড়ানোর জন্য এগুলোর ব্যবস্থাপনা আধুনিক করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারই প্রথম প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতিতে যশোর জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো। এর আগে কখনো এভাবে যশোর জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.