Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২৪ দিন ওসি শূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসি নেই ৭ বছর

banglarbhoreBy banglarbhoreOctober 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেয়া হয়নি। যে কারণে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। এদিকে, তদন্ত ওসিও নেই দীর্ঘ ৭ বছর।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলি হন। তারপর ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। সেই থেকে থানা চলছে একরম অভিভাবকহীন অবস্থায়। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নেই।

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নে আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় বন্দর থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি তা বলতে পারেননি। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলির পর নতুন ওসি যোগদান না করলে সেখানে শূন্যতা তৈরি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পায়। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

সীমান্তের গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোস্টে প্রতারনা বেড়েছে। দূর দূরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোস্ট এলাকায় প্রতিদিন ছিনতাই-প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলির কথা জেনে একপ্রকার তাদের অপরাধ কর্মকাণ্ড জোরদার করেছে।

তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকান্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা, ফেনসিডিলের চালানও ভারত থেকে বেশি আসছে। আর দূর দূরান্ত থেকে নেশার লক্ষ্যে আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ি এলাকায় ভিড় জমাচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এস আই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।

ওসি তদন্ত পোর্ট থানা বেনাপোল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.