Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলা, আসামি ৬

বহিষ্কার নওয়াপাড়া প্রেসক্লাব সম্পাদক, আটক ১
banglarbhoreBy banglarbhoreAugust 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর নিকট হতে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৩ আগস্ট) ওই ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে ৬ জনের নামে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, কনা ইকো পার্কের মালিক কামরুজ্জামান ও তার বড় ছেলে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি,নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, পৌর বিএনপির ৬নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন,যুব নেতা সৈকত হোসেন হিরা ও মিঠু (ডিস ব্যবসায়ী)।

এর মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি মিঠুকে (ডিস ব্যবসায়ী) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে রোববার বিকেলে নওয়াপাড়া প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চাঁদাবাজি মামলায় অভিযুক্ত মফিজুর রহমান দপ্তরীকে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আগামী চার কর্মদিবসের মধ্যে তার সদস্য পদ কেনো থাকবে না সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ করা হবে বলে নিশ্চিত করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।

এর আগে গত ২ সেপ্টেম্বর সকালে ১০ টায় জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির পদ স্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যায় সৈকত হোসেন হিরা। এসময় আসাদুজ্জামান জনি টিপুকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন।

এরপর গত ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ব্যবসায়ী টিপুকে চলিশিয়া গ্রাম থেকে থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন?

পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পার হলে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করে একতারপুর গ্রামে কনা ইকো পার্কে নিয়ে যায়। খবর পেয়ে টিপুর স্ত্রী মামলার বাদি আসমা খাতুন সেখানে পৌঁছালে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের পদ হারানো সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীসহ অন্যান্যেরা পিস্তল ঠেকিয়ে টিপুকে মারধর করতে থাকেন। পরে বালুর গর্ত আটকে রেখে আরো দুই কোটি টাকা আদায় করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.