Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫৪ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: গোলাম রসূল

যশোরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সোমবার বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক নুর-ই আলা নুর মামুন।

শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল। তিনি বলেন , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল নির্যাতিত-নিপিড়ীত মানুষের মুক্তি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য । স্বাধীনতার ৫৪ বছরে শাসকের পর শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার একটি মাত্র কারণ, রাষ্ট্র এবং সমাজের অসৎ ও নীতিহীন নেতৃত্ব। তিনি বলেন, অনিয়ম,ঘুস,দূর্নীতি,টেন্ডারবাজী,সন্ত্রাস ও অপরাজনীতি অবসান করতে হবে। সৎ ও খোদা ভীরু নেতৃত্ব কায়েম করা যায় তাহলেই কেবল বৈষম্যহীন ও জন কল্যাণমূলক রাষ্ট গঠন করা সম্ভব। ২৪- ছাত্র জনতার আন্দোলন ছিল ৭১-এর চেতনার সেই বৈষম্যহীন রাষ্ট প্রতিষ্ঠার জন্য।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, অ্যাড.শফিকুল ইসলাম প্রমুখ।

জামায়াত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.