Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৯, ২০২৪

৫ দফা দাবিতে কলারোয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কলারোয়া সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলারোয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় কলারোয়া দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুগ্ম সম্পাদক শওকত হোসেন, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন, কেএম আশরাফুজ্জামান পলাশ, সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মফিজুল, সামিউল আজম চঞ্চল, হাবিব, রিপন, আলী হাসান, রিজাফার হোসেন, আলম, ইসারুল ইসলাম।

সম্মেলনে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ সকল রাজবন্দীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিসহ ২০১৫ সালে সংঘটিত সোনালী ব্যাংক ডাকাতি, ২০১৩ সালের ৫ মার্চ কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণ, ২০০০ সালের ১৮ মে বেগম খালেদা জিয়ার সভামঞ্চ ভাংচুর, ২০০২ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার পুনঃতদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এছাড়া কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, কলারোয়া পৌরসভার মেয়র, কলারোয়া, সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক, কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক, কয়লা হাই স্কুলের প্রধান শিক্ষক, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ, ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষকের অব্যাহতির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.